
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সরকার চলতি অর্থ বছরে ৫৮ কোটি ৬০ লাখ ৪৩ হাজার টাকা বিতরণ করেছে। এর মধ্যে রয়েছে বয়স্কভাতা কার্যক্রমে ১৯ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার টাকা বিধবা ভাতা বাবদ নয় কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা পাঁচ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার টাকা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ১৫ কোটি ৬০ লাখ টাকা বেসরকারি এতিমখানায় এক কোটি ১৬ লাখ ৫২ হাজার টাকা দূরারোগ্য রোগীকে সহায়তা বাবদ ১৭ লাখ টাকা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে ছয় লাখ টাকা দলিত ও বেদে জনগোষ্ঠীকে সহায়তা বাবদ নয় লাখ ৭৪ হাজার টাকা হিজড়াদের এক লাখ ৯২ হাজার টাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে নয় লাখ টাকা।
এছাড়া সমাজসেবা অধিদফতর পল্লি সমাজসেবা কার্যক্রমে চার কোটি টাকা পল্লি মাতৃকেন্দ্রে ৫৩ লাখ ৭৩ হাজার টাকা দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে ৮৮ লাখ ৬৭ হাজার টাকা ও আশ্রয়ন প্রকল্পে আট লাখ টাকা বিনিয়োগ করেছে। সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. তারিবুল ইসলাম জানান বরাদ্দকৃত অধিকাংশ টাকা বিতরণ ও বিনিয়োগ সম্পন্ন হয়েছে।