News71.com
 Bangladesh
 01 Feb 17, 10:34 PM
 253           
 0
 01 Feb 17, 10:34 PM

বর্তমান দেশে মোট ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ভোটার ।।

বর্তমান দেশে মোট ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ভোটার ।।

 

নিউজ ডেস্কঃ বর্তমানে দেশে মোট ভোটার ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫০২ জন ও মহিলা ৫ কোটি ৩ লাখ ৭ হাজার ৫৪৮ জন। নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। আজ বুধবার এই তালিকা প্রকাশ করা হয় ।

হালানাগাদে নতুন ভোটার হিসেবে ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১৫ হাজার ৪০৮ জন ও মহিলা ৫ লাখ ১ হাজার ৫৬১ জন। এর আগে গত ১ই জানুয়ারি হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। এতে নতুন ভোটার হিসেবে ১৪ লাখ ৯৭ হাজার ৬২৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। খসড়া ভোটার তালিকার ওপর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে গতকাল (৩১শে জানুয়ারি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। যাচাই বাছাইয়ে প্রায় দেড় লাখের মত ভোটার বাদ পড়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন