News71.com
 Bangladesh
 01 Feb 17, 10:41 PM
 242           
 0
 01 Feb 17, 10:41 PM

আসন্ন গ্রীষ্ম মৌসুমে আউস চাষে প্রান্তিক চাষীদের ৩২ কোটি ৯০ লাখ টাকা প্রনোদনা বরাদ্দ দিয়েছে সরকার ।। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

আসন্ন গ্রীষ্ম মৌসুমে আউস চাষে প্রান্তিক চাষীদের ৩২ কোটি ৯০ লাখ টাকা প্রনোদনা বরাদ্দ দিয়েছে সরকার ।। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

নিউজ ডেস্কঃ আসন্ন গ্রীষ্ম মৌসুমে আউস চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা হিসেবে ৩২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আজ বুধবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন। উচ্চফলনশীল স্থানীয় আউস ও নেরিকা চাষে বীজ ও সারসহ প্রয়োজনীয় উপকরণের যোগান দিতে ২ লাখ ২৫ হাজার ৯৮৮ জন কৃষককে এ প্রণোদনার টাকা দেওয়া হবে। নেরিকা হচ্ছে তুলনামূলক কম সময়ে উৎপাদনশীল ক্ষরাসহিষ্ণু জাত। ২০০৯ সালে এটি আফ্রিকা থেকে আমদানি করা হয় ।

আগামী মার্চ থেকে শুরু খারিফ-১ মৌসুমে ৫১ জেলায় আউসের জন্য ২৭ কোটি ১০ লাখ এবং ৪০ জেলায় নারিকা জাত চাষে ৩ কোটি ৯০ লাখ টাকা প্রণোদনা দেওয়া হবে। এতে আউস চাষে ২ লাখ ও নারিকার জন্য ২০ হাজার কৃষক সহায়তা পাবে। মতিয়া চৌধুরী বলেন, এছাড়া ৬৪ জেলায় পাট, ইক্ষু, মিষ্টি কুমড়ার বালাই দমনে ১ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকা দেওয়া হবে। আউস চাষে প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ফসফেট ও ১০ কেজি করে পটাশ পাবে। নারিকার জন্য প্রত্যেক কৃষককে দেওয়া হবে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ফসফেট ও ১০ কেজি পটাশ ।

কৃষিমন্ত্রী বলেন, এতে অতিরিক্ত ৭০ হাজার টন আউস ও ৬ হাজার টনেরও বেশি নারিকা উৎপাদিত হবে। অনুষ্ঠানে কৃষি সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হান্নানসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন