
নিউজ ডেস্কঃ শিবগঞ্জে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৬শ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। নওগাঁ জেলার বিজিবির ৫৯ ব্যাটালিয়নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ শিয়ালমারা বিওপির কমান্ডার মানিক মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল এ ফেনসিডিল উদ্ধার করে।অভিযান পরিচালিত হয় বুধবার দুপুর ১টায়, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নাধীন সীমান্ত পিলার ১৮৭/১এস এলাকার শিয়ালমারী নামক স্থানে আম বাগানে।