News71.com
 Bangladesh
 01 Feb 17, 11:44 PM
 222           
 0
 01 Feb 17, 11:44 PM

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সাক্ষাৎ আগামী ৭ফেব্রুয়ারি ।।

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সাক্ষাৎ আগামী ৭ফেব্রুয়ারি ।।

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আগামী ৭ই ফেব্রুয়ারি সাক্ষাৎ করবেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন । তিনি জানান, নিজেদের মেয়াদের কার্যক্রম তুলে ধরার অভিপ্রায়ের কথা জানিয়ে গত সপ্তাহে বঙ্গভবনে চিঠি পাঠায় ইসি। সে পরিপ্রেক্ষিতে আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি ইসিকে জানানো হয়। তবে প্রধানমন্ত্রীর সময় দেয়া সংক্রান্ত চিঠি এখনো সংশ্লিষ্ট দফতরে পৌঁছেনি। আগামী ৭ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দিয়েছেন ।

আগামী ৯ই ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে বর্তমান ইসির। ২০১২ সালের ৯ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয়া বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলীকে বিদায় নিতে হবে আগামী ৮ই ফেব্রুয়ারি। তবে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত স্বীয় পদেই থাকছেন। তিনি ২০১২ সালের ১৫ই ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন