News71.com
 Bangladesh
 02 Feb 17, 12:00 PM
 267           
 0
 02 Feb 17, 12:00 PM

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ওষুধ জব্দ ।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ওষুধ জব্দ ।।

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আট নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার রাত ৮টার দিকে র্যাধব-১৪ এর সহযোগিতায় এসব ওষুধ জব্দ করে পরে তা ধ্বংস করা হয়। এসময় দুই ওষুধ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা। র্যালব-১৪ এর নেতৃত্ব দেন সিনিয়র সহকারী এ এস পি শামীম আরা।

ঔষধ প্রশাসন ময়মনসিংহের কর্মকর্তা গোলসান জাহান জানান মমতাজ মেডিকেল হল ও মির্জা মেডিকেল হলে দীর্ঘদিন যাবত ভারতীয় নিষিদ্ধ ওষুধ মেয়াদ উর্ত্তীণ ওষুধ এবং ডাক্তারদের সেমপল বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে আমরা র্যা বের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে এসব ওষুধ জব্দ করি। পরে নিষিদ্ধ ওষুধগুলো সহকারী কমিশনার ভূমি এর অফিসের সন্নিকটে আখালিয়া নদীর তীরে আগুন দিয়ে পুড়ানো হয়। ধ্বংসকৃত ওষুধের বাজার মুল্য আনুমানিক ৪ লাখ টাকা বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন