
নিউজ ডেস্কঃ দলীয় ভিত্তিতে এবারই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। স্থানীয় সরকারের অন্য সংস্থার মতো উপজেলা পরিষদের নির্বাচন দলীয়ভাবে করার আইন করা হলেও এতোদিন কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী ৬ মার্চ তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো- সিলেটের ওসমানী নগর খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর। উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি। রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্রভাবে উপজেলা পরিষদের নির্বাচনে আগ্রহী প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবে।