News71.com
 Bangladesh
 02 Feb 17, 01:59 PM
 249           
 0
 02 Feb 17, 01:59 PM

বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালের হজে প্রত্যেকের খরচ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা ।। হাব সভাপতি ইব্রাহিম বাহার

বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালের হজে প্রত্যেকের খরচ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা ।। হাব সভাপতি ইব্রাহিম বাহার

 

নিউজ ডেস্কঃ বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালের হজ প্যাকেজে প্রত্যেকের খরচ হবে ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। এ ছাড়া কোরবানির জন্য প্রত্যেককে ১০ হাজার ৭৫০ টাকা সঙ্গে নিতে হবে। আজ বৃহস্পতিবার এই প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ইব্রাহিম বাহার। তিনি জানান, গত ৩০শে জানুয়ারি মন্ত্রিসভা এই প্যাকেজ অনুমোদন করেছে। রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর আগামী ১ই সেপ্টেম্বর হজ হওয়ার কথা। এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন। আগামী ১৯শে ফেব্রুয়ারি থেকে প্রাক-নিবন্ধন শুরু হবে। আগামী ৩০সে মার্চের মধ্যে টাকা পরিশোধ করতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন