News71.com
 Bangladesh
 02 Feb 17, 02:45 PM
 323           
 0
 02 Feb 17, 02:45 PM

ঝিনাইদহের কোটচাঁদপুরে দেশীয় অস্ত্রসহ আটক ১১ ।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে দেশীয় অস্ত্রসহ আটক ১১ ।।

 

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর থেকে দেশৗয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ২ টি মাইক্রোবাস। গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয় । আটককৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের আসলাম হোসেন, আরমান হোসেন, চাপালি গ্রামের ইনজামুল হক মাসুক, দুর্গাপুর গ্রামের আকরাম হোসেন, ভাটপাড়া গ্রামের আবু তালেব, আরিফ হোসেন, সুন্দপুর গ্রামের রিয়ান, ছোট ভাটপাড়া গ্রামের মাহমুদ আল মামুন, শ্রীরামপুর গ্রামের ইমরান হোসেন, কাশীপুর গ্রামের নাজমুল হোসেন ও বলিদাপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন।

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দুটি মাইক্রোবাস যোগে দুর্বৃত্তরা জালালপুর গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১১ জনকে ২ টি মাইক্রোবাসসহ আটক করে পুলিশ। সেসময় উদ্ধার করা হয় হাসুয়া, রামদা, লাঠি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন