
নিউজ ডেস্ক; কুমিল্লার চান্দিনায় বাস স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫জন। বুধবার রাত ১২টার দিকে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস এ দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চান্দিনা থানার পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'ওই বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।'