
নিউজ ডেস্কঃ ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর শেরে বাংলা নগর থানার দুই উপপরিদর্শক (এসআই) দেবাশীষ ও শফিয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) । আজ শনিবার তাদের বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার ।