
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর থেকে ২৮ নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষ্য, তারা ‘জামায়াত-শিবিরের’ সঙ্গে জড়িত। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাজমহল রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (তেজগাঁও) বিপ্লব কুমার সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “তারা ওই বাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তবে গ্রেফতার সকলেই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত বলে জানালেও তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।