News71.com
 Bangladesh
 02 Feb 17, 09:56 PM
 215           
 0
 02 Feb 17, 09:56 PM

নিজ কার্যালয় পরিদর্শন করে অনুপস্থিত কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত কমিটি করলেন দুদক চেয়ারম্যান

নিজ কার্যালয় পরিদর্শন করে অনুপস্থিত কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত কমিটি করলেন দুদক চেয়ারম্যান

 

নিউজ ডেস্কঃ হঠাৎ করেই নিজ কার্যালয় পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এসময় বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে না পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইকবাল মাহমুদ কমিশনের চতুর্থ ও পঞ্চম তলায় পরিদর্শনে বের হন। ওই সময় বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের কর্মস্থলে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারককারী কর্মকর্তারাও তাঁদের অফিসে না থাকার বিষয়টি জানতেন না। সে কারণে চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে সংস্থার মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেন। উল্লেখ্য, গত বছরের মার্চে দায়িত্ব নিয়ে প্রায়ই কার্যালয় পরিদর্শন করতেন। ওই সময় বিপুলসংখ্যক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন