News71.com
 Bangladesh
 02 Feb 17, 10:13 PM
 280           
 0
 02 Feb 17, 10:13 PM

হাইকোর্টের নির্দেশনা মেনে নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে কাজ করছে সরকার ।। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

হাইকোর্টের নির্দেশনা মেনে নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে কাজ করছে সরকার ।। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি বন্ধে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদফতরের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদফতরের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের সমন্বয়ে কর্মস্থলে যৌন হয়রারি রোধকল্পে অবহিতকরণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন । তিনি বলেন, সরকারের সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ আমলে নেয়ার জন্য কমিটি করা হয়েছে। মন্ত্রণালয় এই সব কিছুই মনিটর করছে। পাশাপাশি কর্মস্থলেও নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে ।

মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু এবং একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদফতরেরর পরিচালক জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে নাছিমা বেগম বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করায় কর্মস্থলে যৌন হয়রারি কমেছে ।

মিজানুর রহমান বলেন, নারীদের জন্য নিরাপদ কর্মস্থল তৈরি করতে আমরা আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এই বিষয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। কর্মশালায় সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মমতাজ বেগম। কর্মশালায় মহিলা বিষয়ক অধিদফতরের শতাধিক উপজেলা কর্মকর্তা অংশগ্রহণ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন