News71.com
 Bangladesh
 02 Feb 17, 10:55 PM
 207           
 0
 02 Feb 17, 10:55 PM

রাজশাহীর বালিয়াপুকুর এলাকায় যুবকের হাত-পায়ের রগ কর্তন ।।

রাজশাহীর বালিয়াপুকুর এলাকায় যুবকের হাত-পায়ের রগ কর্তন ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহীতে এক যুবকের হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহষ্পতিবার দুপুরে নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসাদুজ্জামান রোকন (২৫) বালিয়াপুকুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোকনের ছোট ভাই ফিরোজ কবীর জানান, এলাকার আদর ও সনেট নামে দুই যুবকের সঙ্গে তার ভাইয়ের আগে থেকেই দ্বন্দ ছিল। আজ বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে ছোট বটতলা এলাকায় রোকনকে একা পেয়ে ওই দুই যুবক চাকু ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় রোকনের ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালির ওপরের অংশের রগ কেটে ফেলে তারা। এ ছাড়া তার বাম হাতের বাহু ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত রোকনের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনার প্রাথমিক তদন্ত করছেন। পাশাপাশি হামলাকারীদের আটক করতে অভিযান শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন