
নিউজ ডেয়াস্কঃ আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে চারতলা মার্কেটের চতুর্থ তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার পরপরই মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কে মার্কেট থেকে বেরিয়ে আসেন। উল্লেখ্য, গুলিস্তানের জাকের সুপার মার্কেটে তৈরি জুতা ও পোশাক পাইকারি বিক্রি হয়।