News71.com
 Bangladesh
 26 Mar 16, 11:15 AM
 959           
 0
 26 Mar 16, 11:15 AM

বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল উপাদান ছিল জয় বাংলা’

বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল উপাদান ছিল জয় বাংলা’

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক আখ্যা দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছে, এই মহান নেতার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল উপদান ছিল ‘জয় বাংলা’। ২ লাখ মা-বোনের সম্ভ্রম বিসর্জন ও ৩০ লাখ শহীদদের আত্মত্যাগে অর্জিত বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জাতীয় সম্পদ ও জনশক্তির সদ্ব্যবহার করতে হবে।

শনিবার সকাল সাড়ে ৮টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী এসব কথা বলে ।

এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, আলম সুমন, পঙ্কজ রায়, মোজাম্মেল হক মানিক, আবদুল আহাদ প্রমুখ উপস্থিত ছিল ।

মন্ত্রী বলে, বর্তমান সমায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এতে বিএনপি জামায়াত ঈর্ষান্বিত হয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিএনপি-জামায়াতে এই ষড়যন্ত্র  রুখতে দেশবাসীদের প্রতি আহ্বান জানায় নুরুল ইসলাম বিএসসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন