News71.com
 Bangladesh
 03 Feb 17, 10:52 AM
 225           
 0
 03 Feb 17, 10:52 AM

ভোলায় ৫০ মণ জাটকা ইলিশ জব্দ ।।

ভোলায় ৫০ মণ জাটকা ইলিশ জব্দ ।।

নিউজ ডেস্কঃ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদরের তেতুলিয়া নদীর ভেদুরিয়া এলাকা থেকে ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভোলা-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ ক্রিস্টাল ক্রুজে গোপন সংবাদের ভিত্তিতে অভিমান চালিয়ে এসব ঝাটকা জব্দ করা হয়। জব্দ হওয়া এই জাটকার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা হবে বলে জানা গেছে ।

কোস্টগার্ড থেকে জানানো হয়, কোস্টগার্ড গোয়েন্দা কর্মকর্তা রোদোয়ান হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ ক্রিস্টাল ক্রুজে তল্লাশি চালানো হয়। সেই লঞ্চে তল্লাশি চালিয়ে এই ৫০ মন ঝাটকা জব্দ করা হয়। এ বিষয়ে আজ শুক্রবার প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। প্রেস কনফারেন্সের পর এতিম খানাসহ বিভিন্ন অসহায় ও দরিদ্রদের মাঝে এ মাছ বিতরণ করা হবে ।

উল্লেখ্য মৎস্য বিভাগ নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা শিকার, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে। ইলিশ সংরক্ষণের লক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন