News71.com
 Bangladesh
 03 Feb 17, 10:54 AM
 293           
 0
 03 Feb 17, 10:54 AM

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, গাড়ির চালকসহ নিহত ৩ ।।

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, গাড়ির চালকসহ নিহত ৩ ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকোরিয়ার ভান্ডারি দেবা এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২ টায় এ দুর্ঘটনাটি ঘটে ।

চকোরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কক্সবাজার থেকে যাওয়ার পথে একটি এসি বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুঘর্টনাটি ঘটে। এই সংঘর্ষের ফলে মাইক্রোবাসের সিলিন্ডার বিষ্ফোরিত হয়। যার ফলে অনেকে আহত হয়। " তিনি আরও জানান, "এ ঘটনায় নোহা গাড়ির চালকসহ ৩ জন মারা যান ও বাকিদের চকোরিয়া হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। আহত ও নিহত ব্যক্তিরা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন । "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন