
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলার ৮টি থানা এলাকা থেকে বিভিন্ন মামলার ২৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত চলমান অভিযানে এদের গ্রেফতার করা হয় ।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এদের কারাগারে পাঠানো হবে ।