
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দল হান্নান এ ঘটনার এর সত্যতা নিশ্চিত করেছেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত এই দুর্ঘটনায় হতাহতদের সঠিক পরিচয় জানা সম্ভব হয়নি । অনুসন্ধান চলছে।