News71.com
 Bangladesh
 03 Feb 17, 01:56 PM
 245           
 0
 03 Feb 17, 01:56 PM

পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা । ।

পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা । ।

নিউজ ডেস্কঃ পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার শোলাবাড়িয়া গ্রামে অভি (১৩) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।আজ শুক্রবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্কুলছাত্র শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে। সে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের বরাত দিয়ে আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়েছিল স্কুলছাত্র অভি। রাতের কোনো এক সময় পরিবারের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায় সে। সকালে তার লাশ উদ্ধারের খবর জানতে পারেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ওসি আরো জানান, রাতে বাড়ির অদূরে মাঠের মধ্যে অভিকে কুপিয়ে হত্যার পর তার লাশ টেনে নিয়ে রাস্তার ধারে ফেলে রাখে দুর্বৃত্তরা। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মাথায় ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে। কারা কি কারণে অভিকে হত্যা করেছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পরিবারের স্বজনরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন