News71.com
 Bangladesh
 03 Feb 17, 02:02 PM
 197           
 0
 03 Feb 17, 02:02 PM

কুষ্টিয়ার জিয়ারখী গ্রামের মটপাড়ায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধে নিহত ১ ।।

কুষ্টিয়ার জিয়ারখী গ্রামের মটপাড়ায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধে নিহত ১ ।।

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার জিয়ারখী গ্রামের মটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইদ্রিস আলী (৩৫)। বাড়ি জিয়ারখী গ্রামে। সংঘর্ষে আহত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, গ্রামের বাসিন্দা শাহজাহান আলীর সঙ্গে জমি নিয়ে তাঁর চাচাতো ভাই ইসমাইল হোসেনের দীর্ঘদিনের বিরোধ। শাহজাহান আলী জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরের সমর্থক। অন্যদিকে ইসমাইল হোসেন জিয়ারখী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেনের সমর্থক। এলাকায় আধিপত্য বিস্তার দিয়ে কাদের ও আফজালের মধ্যেও বিরোধ রয়েছে।
এর জের ধরে আজ সকালে আবদুল কাদের পক্ষের শাহজাহান ইসলামের সঙ্গে আফজাল পক্ষের সমর্থক ইসমাইলের কথা-কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। ইটপাটকেল ছোড়াছুড়ি চলে। এতে আফজাল পক্ষের ইদ্রিস আলী ও আরও ১০ জন আহত হন।

হাসপাতালে নেওয়ার পরে জরুর বিভাগের চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলামের ভাষ্য, সড়কির আঘাতে ইদ্রিস আলী গুরুতর আহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ইদ্রিসের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
ওসি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন