
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির যৌথ উদ্যোগে আজ শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে ৭ সদস্যের কমিটি এ বাছাই কার্যক্রমে অংশ নেয় ।
এতে কমিটির অন্য সদস্যদের মধ্যে সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মকবুল হোসেন, জামুকার প্রতিনিধি মোশাফর হোসেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি আফতাব উদ্দিন খান, জেলা কমান্ডের প্রতিনিধি শফিউল ইসলাম মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে উপজেলার পৌরসভা, চিথলিয়া, ধুবইল ও বহলবাড়ীয়া ইউনিয়নের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয় ।