News71.com
 Bangladesh
 03 Feb 17, 02:11 PM
 246           
 0
 03 Feb 17, 02:11 PM

রাজধানীতে গোপন বৈঠকে সরকার উৎখাতের ষড়যন্ত্রে করছিল জামায়াতের ২৮ নারী কর্মী ।।

রাজধানীতে গোপন বৈঠকে সরকার উৎখাতের ষড়যন্ত্রে করছিল জামায়াতের ২৮ নারী কর্মী ।।

নিউজ ডেস্কঃ গোপন বৈঠকে সরকার উৎখাত ও বড় নাশকতার পরিকল্পনা করছিল মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসা থেকে আটক জামায়াতের ২৮ নারী কর্মী। আজ শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ । তেজগাঁও পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে ওই বাসায় গোপনে বৈঠকে মিলিত হচ্ছিলেন জামায়াতের মহিলা রোকনরা। আটক হওয়া নারীরা নাশকতার মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনা করছিল। সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, সন্দেহজনক ব্যক্তিরা ওই বাসায় যাতায়াত করে বলে গোপন তথ্য ছিল। পুলিশ গ্রেফতারের উদ্দেশ্যে ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ে। এ সময় তারা কেউই দরজা খুলে দিচ্ছিলেন না। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দরজা খুলে দেয়া হয়। এরপর ওই ফ্ল্যাট থেকে ২৮ নারীকে আটক করা হয় ।

তিনি বলেন, আটক নারীরা সবাই উচ্চ শিক্ষিত। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষক, ডাক্তার রয়েছেন। এছাড়া তাদের মধ্যে অনেক নারী দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পরিবারের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গেছে। ডিসি বিপ্লব আরও বলেন, আটকের সময় নারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের বই, লিফলেট ও নাশকতার পরিকল্পনার নথিপত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কেউ কেউ প্রকৃত পরিচয় গোপনের চেষ্টা করছিল। তাদের আদালতে নেয়া হচ্ছে। ৭দিনের রিমান্ড চাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসবে সঠিক পরিচয় ও তাদের বৈঠকের রহস্য । উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার তাজমহল রোডের ১১-৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ২৮ নারীদের আটক করে পুলিশ। আটকের পর মোহাম্মাদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক জানান, আটকরা জামায়াত ও ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন