News71.com
 Bangladesh
 03 Feb 17, 08:20 PM
 209           
 0
 03 Feb 17, 08:20 PM

নির্ভীক কলম সৈনিক শিমুলের হত্যাকারীর গ্রেফতার দাবি জানালেন জাপা চেয়ারম্যান এরশাদ

নির্ভীক কলম সৈনিক শিমুলের হত্যাকারীর গ্রেফতার দাবি জানালেন জাপা চেয়ারম্যান এরশাদ

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শুক্রবার এক বিবৃতিতে শোক প্রকাশ করে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন তিনি।

বিবৃতিতে এরশাদ বলেন, দলীয় কোন্দল এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ে এক নির্ভীক কলম সৈনিক দৈনিক সমকালের প্রতিনিধি আব্দলু হাকিম শিমুলকে জীবন দিতে হলো, যার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ অনতিলম্বে শিমুলের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন