News71.com
 Bangladesh
 03 Feb 17, 08:21 PM
 242           
 0
 03 Feb 17, 08:21 PM

যশোরের মনিরামপুরে ইটভাটার মাটিবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক এএসআই নিহত ।।

যশোরের মনিরামপুরে ইটভাটার মাটিবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক এএসআই নিহত ।।

 

নিউজ ডেস্কঃ যশোরের মনিরামপুরে ইটভাটার মাটিবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক সহকারী উপ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন দিপু (৩২) মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মাস্টার ইন্তাজ আলী সরদারের ছেলে। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৌল থানায় কর্মরত ছিলেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার গাংড়ার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।

মনিরামপুর থানার এসআই নাসির জানান, পুলিশের এএসআই জাকির হোসেন দিপু ৫ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি এসেছিলেন। আজ শুক্রবার পৌরশহর থেকে মোটরসাইকেলে তিনি বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে স্থানীয় গোল্ড ব্রিকসের একটি মাটিবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন