News71.com
 Bangladesh
 03 Feb 17, 08:59 PM
 226           
 0
 03 Feb 17, 08:59 PM

শেরপুরের ঝিনাইগাতীতে বনভোজনে যেতে গিয়ে প্রাণ হারাল দুই শিশু । ।

শেরপুরের ঝিনাইগাতীতে বনভোজনে যেতে গিয়ে প্রাণ হারাল দুই শিশু । ।

নিউজ ডেস্ক; গারো পাহাড়ে বনভোজনে যেতে গিয়ে প্রাণ হারাল দুই শিশু। শেরপুরের ঝিনাইগাতীতে বনভোজনের উদ্দেশে যাওয়া শিশুদের বহনকারী পিকআপ ভ্যানকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরেক শিশু। আজ শুক্রবার সকালে পাগলারমুখ মাটিয়াপাড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হচ্ছে শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরের ছনকান্দা গ্রামের আবদুস শহীদের ছেলে আবু হামজা (১১) ও শামছুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৩)। আবু হামজা শ্রীবরদীর ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ও শামছুল চককাউরিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত শ্রীবরদীর পূর্ব ছনকান্দা গ্রামের শেখ সাদীর ছেলে সোহেল মিয়াকে (১৪) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলা সদর থেকে ২০ শিশু পিকআপ ভ্যানে করে ঝিনাইগাতীর গারো পাহাড়ের গজনী অবকাশকেন্দ্রে বনভোজনের জন্য যাচ্ছিল। পাগলার মুখ মাটিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবোঝাই বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা আবু হামজা ও সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। নিহত দুই শিশুর লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। বাসের চালক পালিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন