
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে সাংবাদিক হত্যায় জড়িত যেই হোক না কেন তাদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিকভাবে তড়িৎ ব্যবস্থা নে্ওযা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় গোমতী সেতুর পাইলিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, ‘এসব ঘটনায় আওয়ামী লীগ কখনও নির্লিপ্ত থাকেনি। আওয়ামী লীগ এসব বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সব সময় ব্যবস্থা গ্রহণ করেছে। এবারও ব্যত্যয় ঘটবে না। ’ এ সময় শাহজাদপুরের মেয়রের গুলিতে সাংবাদিক হত্যার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে সিরাজগঞ্জে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককে ঘটনা তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে । ’প্রসঙ্গত, জাপানি সহায়তা সংস্থা জাইকার সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোট ৩টি সেতু হচ্ছে। এগুলো হলো দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু ।