News71.com
 Bangladesh
 03 Feb 17, 09:16 PM
 224           
 0
 03 Feb 17, 09:16 PM

যশোরের কেশবপুরে দায়িত্বপালনকালে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ।।

যশোরের কেশবপুরে দায়িত্বপালনকালে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ।।

নিউজ ডেস্কঃ যশোরের কেশবপুরে পেশাগত দায়িত্বপালনকালে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন দৈনিক জনকন্ঠের কেশবপুর প্রতিনিধি কে এম কবীর হোসেন। তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক কেশবপুর প্রেসক্লাবের নের্তৃত্বে সাংবাদিকরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আহত সাংবাদিক কে এম কবীর হোসেন জানান, আজ শুক্রবার সকালে স্থানীয় একটি ক্লিনিক দখল পাল্টা দখলের ঘটনার ছবি সংগ্রহকালে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। হামলায় মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুপরে কেশবপুর প্রেসক্লাবের নেতৃত্বে সাংবাদিকরা শহরে বিক্ষোভ মিছিল শেষে শহরের ত্রিমোহিনী মোড়ে এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন ,সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্র বর্ত্তী। সমাবেশ থেকে আগামী ২৪ ঘন্টার ভিতর হামলা কারীদের আটকে প্রশাসন ব্যর্থ হলে সাংবাদিকরা রাজপথে আন্দোলনের ঘোষনা দেন ।।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন