News71.com
 Bangladesh
 03 Feb 17, 09:19 PM
 225           
 0
 03 Feb 17, 09:19 PM

রাজশাহী মহানগরীর একটি পূজা মণ্ডপে হামলা ।।

রাজশাহী মহানগরীর একটি পূজা মণ্ডপে হামলা ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর একটি পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে নগরীর উপশহরের সুজানগর উত্তরপাড়া এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে এ ঘটনাটি ঘটে । 'মহাসমাবেশ সংঘ’ নামে একটি ধর্মীয় সংগঠন মন্দিরটিতে স্বরসতী পূজার আয়োজন করেছিল বলে জানা গেছে। মহাসমাবেশ সংঘের সাধারণ সম্পাদক জগদীশ রবিদাস জানান, "মন্ডপে প্রতীমা থাকা উপলক্ষে আজ শুক্রবার দুপুরে তারা সেখানে সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। এ সময় মণ্ডপের পাশের বাড়ির মো. সানু (৩০) ও তার ভাই সান্টু ইসলাম (২৪) তাদের গান বাজাতে বাঁধা দেন ।

বিকেলে প্রতীমা বিসর্জনের কথা থাকলেও সানু ও সান্টু দুপুরেই প্রতীমা বিসর্জন দেয়ার জন্য তাদের চাপ দেন। এ সময় তাদের সঙ্গে ভক্তদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সানু ও সান্টু আরও লোকজন এনে মণ্ডপে হামলা চালান। এ সময় গান বাজানোর অ্যামপ্লিফায়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করা হয়। মণ্ডপের সামনের ৩০-৪০টি চেয়ারও ভাঙচুর করা হয়। তবে তারা প্রতীমা ভাঙচুর করেননি। এ ঘটনায় মহাসমাবেশ সংঘের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হবে বলেও জানান জগদীশ রবিদাস । " নগরীর বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। আর ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছেন। তাই তাদের আটক করা যায়নি। তবে তাদের ধরতে অভিযান চলছে । "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন