
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলো না। এ দলটির জন্মই একটা বেআইনি পন্থায়, সামরিক ছাউনিতে বসে হয়েছিল। সেই দলের নেতা-কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না এটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি কাদের নাম সুপারিশ করে তার অপেক্ষায় রয়েছে বিএনপি। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সদর উপজেলার বিভিন্ন জায়গায় উঠান বৈঠকে যোগ দেয়ার আগে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পরে তিনি শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।