News71.com
 Bangladesh
 04 Feb 17, 10:47 AM
 204           
 0
 04 Feb 17, 10:47 AM

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জনি মোল্লা নামে এক যুবলীগ নেতা নিহত ।।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জনি মোল্লা নামে এক যুবলীগ নেতা নিহত ।।

 

নিউজ ডেস্কঃ খুলনায় দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় জনি মোল্লা (২৯) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের পাশে একটি ক্লাবে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। জনি ফুলতলা উপজেলার ঢাকুরিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। জনি ফুলতলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের পাশে একটি ক্লাবে বসে জনিসহ কয়েকজন গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে ফুলতলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক এস এম শহীদুল্লাহ প্রিন্স বলেন,  ‘জনি যুব লীগের কোন নেতা বা কর্মী ছিলেন না।’ ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, আহত আবস্থায় জনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ২টি ডাকাতিসহ ফুলতলা থানায় ৭-৮টি মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন