News71.com
 Bangladesh
 04 Feb 17, 10:47 AM
 202           
 0
 04 Feb 17, 10:47 AM

সিরাজগঞ্জের শাহজাদপুরের আওয়ামীলীগের দুপক্ষের গুলিতে শিমুল হত্যার ঘটনায় মেয়রের দুই  ভাই গ্রেপ্তার ।।     

সিরাজগঞ্জের শাহজাদপুরের আওয়ামীলীগের দুপক্ষের গুলিতে শিমুল হত্যার ঘটনায় মেয়রের দুই  ভাই গ্রেপ্তার ।।     

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের আ.লীগের দুপক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ সাংবাদিক দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল  আবদুল হাকিম শিমুল হত্যার ঘটনায় শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সাংবাদিক শিমুল মারা যাওয়ার পর বিকালেই শাহজাদপুর থেকে মেয়রের ছোট ভাই ছাত্রলীগ নেতা হাসিবুল হক পিন্টু এবং পাবনা জেলা জাসদের সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্যটি  নিশ্চিত করেছেন।

এ ঘটনায় শাহজাদপুর উপজেলা ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এদিকে সাংবাদিক হত্যার প্রতিবাদে শাহজাদপুর উপজেলায় আগামীকাল শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে হামলা করে তারই প্রতিপক্ষ শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের সমর্থকরা। এ সময়  দু'পক্ষের গোলাগুলিতে মধ্যে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। পরে উন্নত চিকিৎসার জন্যে আজ শুক্রবার বেলা একটার দিকে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন