News71.com
 Bangladesh
 27 Mar 16, 03:04 AM
 848           
 0
 27 Mar 16, 03:04 AM

আজই বেবিচকের দায়িত্বভার নিচ্ছেন নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী ।।

আজই বেবিচকের দায়িত্বভার নিচ্ছেন নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী ।।

নিউজ ডেস্কঃ আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নব নির্বাচিত চেয়ারম্যান তার দায়িত্ব গ্রহণ করবেন । আনুষ্ঠানিকভাবে আজ দুপুরে সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক নব নির্বাচিত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীর কাছে দায়িত্বভার তুলে দেবেন ।

অন্যদিকে আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে বেবিচকের পক্ষ থেকে বিদায় জানানো হবে। এরপর তিনি তার দায়িত্বভার নব নির্বাচিত চেয়ারম্যান এহসানুল গনির কাছে তুলে দিবেন। ইতোমধ্যে এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক কার্যালয় পৌছে গেছেন । নবনির্বাচিত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনিও বেবিচক কার্যালয়ে এসে পৌঁছে গেছেন ।

বেবিচকের উপ-পরিচালক (প্রশাসন) ক্যাপ্টেন (অব.) ইকরাম ইকরাম উল্লাহ বলেন, আজ নবনির্বাচিত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি দায়িত্বভার নেবেন। তখনই আনুষ্ঠানিকভাবে সাবেক চেয়ারম্যান এম সানাউল হককে বিদায় জানানোও হবে। এজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয় । গত ১৩ই মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এয়ার ভাইস মার্শাল এহসানুল গনিকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে লিপিবদ্ধ হয়, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান পদে নিয়োগের জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন