News71.com
 Bangladesh
 04 Feb 17, 10:55 AM
 210           
 0
 04 Feb 17, 10:55 AM

পার্বতীপুরে ৬৪ পিচ ইয়াবা ও ৬২ পুরিয়া হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ।।

পার্বতীপুরে ৬৪ পিচ ইয়াবা ও ৬২ পুরিয়া হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ।।

 

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে রেল এলাকার মাদক ব্যবসায়ী দুলালী বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রেল থানার ওসি গোলাম মোস্তফার নেতৃত্বে রেলওয়ে পুলিশের একটি দল আজ শুক্রবার বেলা ২টার দিকে রেল থানা থেকে ২০০ গজ দূরে অবস্থিত সাহেব পাড়া রেল কলোনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় পুলিশ তার বাসা থেকে ৬৪ পিস ইয়াবা ও ৬২ পুরিয়া হিরোইন উদ্ধার করে। গ্রেপ্তারকৃত দুলালীর স্বামীর নাম গোলাপ হোসেন। তার বিরুদ্ধে রেল থানায় মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।  বিকেল ৫টায় রেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। গ্রেপ্তার দুলালী বেগম সম্পর্কে পার্বতীপুর রেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিলো। অবশেষে পুলিশের একটি বিশেষ দল নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন