News71.com
 Bangladesh
 27 Mar 16, 03:06 AM
 650           
 0
 27 Mar 16, 03:06 AM

ডিপো নির্মাণে জাইকার সাথে চুক্তি স্বাক্ষরিত ।। আগামি মাসেই রাজধানিতে মেট্রোরেলের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী.....

ডিপো নির্মাণে জাইকার সাথে চুক্তি স্বাক্ষরিত ।। আগামি মাসেই রাজধানিতে মেট্রোরেলের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী.....

নিউজ ডেস্ক: আগামি মাসের (এপ্রিলের ) শেষ সপ্তাহের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্ববিদ্যালয়সহ ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় সর্বশেষ প্রযুক্তির শব্দ প্রতিরোধক ব্যবহার করা হবে বলে জানায় । আজ রোববার দুপুরে সোনারগাঁও হোটেলে মেট্রোরেলের ডিপো ল্যান্ড ডেভেলপমেন্ট কাজের জন্য জাইকার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাকছে ওবায়দুল কাদের।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমটিসিএল) এবং জাপানের টোকিও কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয় ।এমটিসিএল’র পক্ষে প্রকল্প পরিচালক মো. মোফাজ্জল হোসেন এবং টোকিও কন্সট্রাকশনের জেনারেল ম্যানেজার হিরোশ আসাকামি চুক্তিতে স্বাক্ষর করে।

তার আগে বক্তব্যে মন্ত্রী বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুবিধার জন্য মেট্রোরোলের রুটে ওই পথ যুক্ত হয়েছে। তিনি আরও জানাই, আগামী অর্থবছরে এমআরটি লাইন ১ এবং এমআরটি লাইন ৫ নামে আরও ২টি মেট্রোরেলের কাজ শুরু হবে।

যানজট নিরসনের এলিভেটেডে এক্সপ্রেসওয়ের কথা উল্লেখ করে তিনি বলে, এ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এসব কাজ বাস্তবায়ন হলে যানজট নিরসনে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হবে। এসময় মন্ত্রী বলে, প্রকল্প বাস্তবায়নের সময় নগরবাসীকে কিছুটা যানজটের দুর্ভোগ পোহাতে হবে।

বিষয়টিকে ‘জন্মকালের যন্ত্রণা’ উল্লেখ করে মন্ত্রী বলে, শিশু জন্মের সময় কষ্ট পায় কান্না করে । তাই নগরবাসীকে মেট্রোরেলের বাস্তবায়নের সময় একটু দুর্ভোগ সহ্য করতে হবে । প্যাকেজের আওতায় ডিপো ল্যান্ড ডেভেলপমেন্ট কাজের চুক্তি স্বাক্ষরিত হয়। তার আগে ৭ই জানুয়ারী ডিপোর জন্য রাজউক থেকে প্রাপ্ত ৫৮ দশমিক ৯১ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে ।

ডিপো এলাকার প্রিকোয়ালিফিকেশন সম্পন্ন হয়েছে এবং বিড ডক্যুমেন্ট প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সামনে মে মাসে এর দরপত্র আহ্বান করা হবে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন