News71.com
 Bangladesh
 04 Feb 17, 11:13 AM
 210           
 0
 04 Feb 17, 11:13 AM

দেশের স্কুল-কলেজ ও রাস্তাঘাটসহ সকল স্থাপনা থেকে জরুরী ভিত্তিতে রাজাকারের নাম মুছতে ডিসিদের চিঠি।

দেশের স্কুল-কলেজ ও রাস্তাঘাটসহ সকল স্থাপনা থেকে জরুরী ভিত্তিতে রাজাকারের নাম মুছতে ডিসিদের চিঠি।

 

নিউজ ডেস্কঃ গত ৪৫ বছরেরও মহান মুক্তিযুদ্ধের বিরোধী রাজাকারদের নামে রয়ে গেছে,দেশের অনেক রাস্তাঘাট, সড়ক ও স্থাপনার নামকরণ। গত ৩১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্থাপনা, সড়ক ও রাস্তাঘাট থেকে তাদের নাম মুছে ফেলা হবে। সভার সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) বরাবর চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, নির্দেশ পালনে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহায়তা নিতে হবে। উল্লেখ্য মহামান্য হাইকোর্ট গত ৬ ডিসেম্বর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সব স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলতে নির্দেশ দেন। এ নির্দেশনা বাস্তবায়ন করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে শিক্ষা সচিব ও স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২০১২ সালে এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। সেখানে সুনির্দিষ্টভাবে খুলনার খান-এ সবুর রোড এবং কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহ আজিজুর রহমান মিলনায়তনের কথা উল্লেখ করা হয়। এর পর ২০টি স্থাপনার নামের তালিকাসহ সম্পূরক আরেকটি আবেদন করা হয়। এ বিষয়ে রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার একে রাশিদুল হক। ২০ জন স্বাধীনতাবিরোধীর নামসংবলিত এ তালিকায় স্থাপনা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে     নরসিংদীর মনোহরদীতে ফাঁসির দন্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নামে সরকারি শিশু পরিবারের নামফলক। যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদ-প্রাপ্ত সাবেক বিএনপি নেতা আবদুল আলিমের (কারাগারে মৃত্যু) নামে বগুড়া জেলা পরিষদ মিলনায়তন। রাজাকার মৃত্যুদ-আদেশপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ কায়সারের নামে হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়ায় বাসস্ট্যান্ড ও কায়সারনগর এলাকা। একাত্তরে পাবনার শান্তি কমিটির চেয়ারম্যান প্রয়াত বিএনপি নেতা সাইফুদ্দীন ইয়াহইয়াহ খান মজলিসের নামে সিরাজগঞ্জে স্কুল ও কলেজ। রাজাকার আবদুর রাজ্জাক মিয়ার নামে ফরিদপুরের বোয়ালমারীতে ‘শহীদ আবদুর রাজ্জাক রোড’। মৌলভীবাজারের কুলাউড়ার রাজাকার এনএম ইউসুফের নামে ইউসুফ গনি স্কুল অ্যান্ড কলেজ, লংলা ইউসুফ কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। মৌলভীবাজারের কুলাউড়ার রাজাকার ও শান্তি কমিটির সদস্য মাহতাব উল্লাহর নামে হাইস্কুল। গাইবান্ধার সুন্দরগঞ্জে রাজাকার আবদুল আজিজের নামে ডেলকা এমসি হাইস্কুল ও বেলকা রোডে রায়জীবন ইউনিয়ন কমপ্লেক্স। একই জেলার সুন্দরগঞ্জের ধর্মপুরে স্বাধীনতাবিরোধী আবদুল জব্বারের নামে ডিগ্রি কলেজ।

নোয়াখালীর চৌমুহনীর রাজাকার ও শান্তি কমিটির সদস্য তরিকুল্লাহর নামে রাস্তার নামকরণ। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রাজাকার মিয়া মনসুর আলীর নামে একাডেমি। কুমিল্লার দরগাবাড়ি এলাকায় শান্তি কমিটির সদস্য রেজাউর রহমানের নামে রাস্তার নামকরণ। নাটোরে রাজাকার আবদুস সাত্তার খানের নামে মধু মিয়া রোড। একই জেলার রাজাকার কোসের উদ্দিনের নামে রাস্তা। পুরান ঢাকায় মুজাহিদ বাহিনীর মোহাম্মদ তামিমুল এহসানের নামে রাস্তা। পুরান ঢাকায় মুজাহিদ বাহিনীর কেন্দ্রীয় নেতা মোহাম্মদউল্লাহ ওরফে হাফেজি হুজুরের নামে রাস্তা। নেত্রকোনার ফাইলাটি ইউনিয়নে রাজাকার আবদুর রহমানের নামে হাইস্কুল। মেহেরপুরের মুজিবনগর এলাকার রাজাকার মিয়া মনসুর আলীর নামে একাডেমি, পৌর এলাকার রাজাকার সবদার আলীর নামে রাস্তা ও মার্কেট। ঝিনাইদহের শৈলকূপায় রাজাকার শফি আহমেদের নামে এলাকা ও পোস্ট অফিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন