News71.com
 Bangladesh
 27 Mar 16, 03:18 AM
 848           
 0
 27 Mar 16, 03:18 AM

সরকার ৩৩ কোটি ৬২ হাজার ২৩৫ টাকা প্রণোদনা দিচ্ছে ৪৯ জেলার আউশ চাষীদের ।।

সরকার ৩৩ কোটি ৬২ হাজার ২৩৫ টাকা প্রণোদনা দিচ্ছে ৪৯ জেলার আউশ চাষীদের ।।

নিউজ ডেস্কঃ দেশের ৪৯টি জেলার আউশ চাষিদের প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত জানিয়েছে সরকার। 

আজ সকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন ।

মন্ত্রী বলেন, ৪৯ জেলার ২ লাখ ৩১ হাজার ৩৬৩ জন চাষিকে এ প্রণোদনার আওতায় আনা হচ্ছে। এর মধ্যে উফশী আউশ চাষি দুই লাখ এক হাজার ৩৬৩, নেরিকা আউশ চাষি ৩০ হাজার। এজন্য মোট ৩৩ কোটি ৬২ হাজার ২৩৫ টাকা বাজেট হয়েছে ।

এ অর্থ কৃষি মন্ত্রণালয়ের বাজেট থেকেই দেওয়া হবে, আলাদা অন্যকোনো বরাদ্দের প্রয়োজন হবে না বললেন মতিয়া চৌধুরী। মন্ত্রী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিফ-১/২০১৬-১৭ মৌসুমে উফশী ও নেরিকা আউশ আবাদ বাড়াতে প্রণোদনা দেওয়া হবে। এর আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং আর্থিক সহায়তা পাবেন কৃষকরা।

তিনি বলেন, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র এলাকার জেলাগুলোতে যেখানে সেচের সুব্যবস্থা নেই এবং দেশের দক্ষিণাঞ্চলে আউশ নির্ভর জেলাগুলোতে আউশের বিভিন্ন জাত জনপ্রিয় করতে এ প্রণোদনা কর্মসূচি প্রস্তাব করা হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন,স্বচ্ছলরা এ প্রণোদনা পাবেন না । সরকারি তালিকা অনুযায়ী অস্বচ্ছল চাষিরা বিকাশের মাধ্যমে এ অর্থ পাবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন