News71.com
 Bangladesh
 04 Feb 17, 01:41 PM
 195           
 0
 04 Feb 17, 01:41 PM

রানা প্লাজায় হতাহতদের প্রতি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জর্জ মাভরিকসের শ্রদ্ধা ।।

রানা প্লাজায় হতাহতদের প্রতি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জর্জ মাভরিকসের শ্রদ্ধা ।।

 

নিউজ ডেস্কঃ সাভারের রানা প্লাজায় হতাহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জর্জ মাভরিকস। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রানা প্লাজায় গিয়ে শহীদ বেদিতে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন ।

জর্জ মাভরিকস বলেন, বাংলাদেশে কর্মরত পোশাক শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ এবং জীবন মানের উন্নয়নে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র তাদের পাশে রয়েছে। শ্রমিকদের নায্য পাওনা থেকে বঞ্চিত করা উচিত নয়। বাংলাদেশের শ্রমিক শ্রেণির মানুষের সুদিন কামনা করি আমি। শ্রদ্ধা নিবেদন শেষে জর্জ মাভরিকস জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান ।

এ ছাড়া তিনি সাভার শিল্পাঞ্চলের শ্রমিক ও বিভিন্ন কারখানার কর্ম পরিবেশ সরেজমিন পরিদর্শন করবেন বলে জানা গেছে।জর্জ মাভরিকস আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদকের পাশাপাশি গ্রিসের একজন সংসদ সদস্য ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন