News71.com
 Bangladesh
 04 Feb 17, 02:03 PM
 288           
 0
 04 Feb 17, 02:03 PM

শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান ।। এনামুল হক এমপি  

শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান ।। এনামুল হক এমপি         

 

নিউজ ডেস্কঃ বাগমারা, রাজশাহী প্রতিনিধি  রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য এনামুল হক এমপি বলেছেন,‘ শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেক শিক্ষকের মধ্যে স্বাধীনতার চেতনা থাকতে হবে।  এই চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই তারা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠতে পারবে।’ গতকাল শুক্রবার সকালে উপজেলার শিকদারীর সালেহা-ইমারত কোল্ডস্টোরেজে  প্রাথমিক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।’ শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানিয়ে সাংসদ বলেন, ‘শিক্ষকরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। সমাজে তাদের অবস্থান অনেক উপরে।

পিতা-মাতার পরেই শিক্ষকদের স্থান।’ প্রাথমিক শিক্ষা বিস্তারে আওয়ামী লীগ সরকারের অবদান স্মরণ করে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন তিনিই সর্বপ্রথম প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের আওতায় এনেছেন। তার হাত ধরেই এই শিক্ষার প্রসার ও উন্নয়ন। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছেন।’উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এবিএম ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী, রাজশাহী জজকোর্টের পিপি ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক ম-ল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার আবুল, মাহাবুবুর রহমান, এনাগ্রুপের কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দিন মাস্টার, আফতাব উদ্দিন আবুল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন, জেলা পরিষদের সদস্য ও নরদাশের আ.লীগের সভাপতি আব্দুর রশিদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন