News71.com
 Bangladesh
 05 Feb 17, 12:27 AM
 230           
 0
 05 Feb 17, 12:27 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, ওই পোশাক কারখানার একটি সেটের মেশিনের সর্ট-সার্কিট থেকে হঠাৎ করে আগুন ধরে যায়। এক পর্যায়ে আগুন জুটের গুডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শ্রমিকদের সহযোগীতায় ডেমড়া ফায়ার সার্ভিসের দুটি, আদমজীর একটি ও কাঞ্চনের একটি ইউনিট আধা ঘন্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ঝুটের গুডাউনে থাকা মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে ডেমড়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, সময় মতো আগুন নেভাতে না পারলে আশপাশের মিলকারখানায় ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন