News71.com
 Bangladesh
 05 Feb 17, 01:04 PM
 251           
 0
 05 Feb 17, 01:04 PM

সুরঞ্জিত সেনগুপ্ত মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক নেতাকে হারাল ।। শিক্ষামন্ত্রী নাহিদ

সুরঞ্জিত সেনগুপ্ত মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক নেতাকে হারাল ।। শিক্ষামন্ত্রী নাহিদ

 

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শীর্ষ রাজনীতিবিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোক বার্তায় বলেছেন, ‘বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত একজন জন দরদী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক নেতাকে হারালো ।

এ সময় শিক্ষামন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দীর্ঘ কর্মময় রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানান এবং সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর রাত ৪টা ২৪ মিনিটে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মৃত্যুবরণ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন