News71.com
 Bangladesh
 05 Feb 17, 01:08 PM
 235           
 0
 05 Feb 17, 01:08 PM

আগামিকাল সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে নিজের গ্রামের বাড়িতে সুরঞ্জিত সেনগুপ্ত'র শেষকৃত্য সমপন্ন হবে ।।

আগামিকাল সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে নিজের গ্রামের বাড়িতে সুরঞ্জিত সেনগুপ্ত'র শেষকৃত্য সমপন্ন হবে ।।

 

নিউজ ডেস্কঃ আগামীকাল সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে নিজের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রবিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে এমনটিই জানালেন সাংবাদিকদের। সুরঞ্জিতের মরদেহের শ্রদ্ধা প্রদর্শন এবং শেষকৃত্যের বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে একটি সময়সূচি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

সুরঞ্জিত সেনগুপ্তর মরদেহ রাজধনীতে তার জিগাতলার বাসা হয়ে দুপুর ১২টার দিকে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হয় । সেখান থেকে দুপুর তিনটার সময় নেয়া হবে সংসদ ভবনে। সেখানে তার মরদেহে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সুরঞ্জিত সেনগুপ্ত'র দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। তারপর মরদেহ হিমঘরে রাখা হবে। আগামি কাল সোমবার সকাল ৯টায় মরদেহ সিলেটে নেয়া হবে। তারপর নেওয়া হবে সুনামগঞ্জে। সেখান থেকে মরদেহ দেড়টার দিকে শাল্লা নেয়া হবে। সবশেষ বেলা তিনটায় মরদেহ পৌঁছাবে দিরাইয়ে নিজের বাড়িতে এবং এখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। উল্লেখ্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। সুরঞ্জিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার একান্ত সহকারী কামরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন