News71.com
 Bangladesh
 05 Feb 17, 01:16 PM
 236           
 0
 05 Feb 17, 01:16 PM

চট্টগ্রামের আসাদগঞ্জে ৪০টি বসতঘর সহ গুদাম ভস্মীভূত । ।

চট্টগ্রামের আসাদগঞ্জে ৪০টি বসতঘর সহ গুদাম ভস্মীভূত । ।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আসাদগঞ্জে আগুনে ৪০টি বসতঘরসহ বিভিন্ন পণ্যের কারখানা ও গুদাম ভস্মীভূত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বসতঘরের গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশের একটি শুঁটকির গুদাম, সাবান ও প্লাস্টিক কারখানায়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ইয়াহিয়া জানান, খবর পেয়ে চারটি স্টেশনের ১২টি ইউনিট দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা যায়নি। ক্ষতিগ্রস্ত একটি কারখানার মালিক হাজি সোলেমান জানান, তাঁর দোতলা একটি ভবন ও দোকানের ক্ষতি হয়েছে বেশি। এ ছাড়া শাহীন কলোনির ৪০টি ঘর ভস্মীভূত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন