News71.com
 Bangladesh
 05 Feb 17, 01:18 PM
 260           
 0
 05 Feb 17, 01:18 PM

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ আটক ৩৮ ।।

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ আটক ৩৮ ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দুইজন জামায়াত কর্মীসহ ৩৮ জনকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় থেকে ১৯ জন, কলারোয়া থানায় ০৮ জন, তালা থানায় ০৩ জন, কালিগঞ্জ থানায় ০৩ জন, শ্যামনগর থানায় ০১ জন, আশাশুনি থানায় ০২ জন, দেবহাটা থানা থেকে ০১ জন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ ০১ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন