
নিউজ ডেস্ক : দাম্পত্য কলহের জের ধরে রাজধানীর উত্তর বাড্ডায় স্বামীর ছোড়া গরম পানিতে দগ্ধ হোটেল সিকিউরিটি ইনচার্জ পূর্ণিমা এক সপ্তাহের অসহ্য যন্ত্রণায় ভুগে অবশেষে মারা গেলেন। আজ রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি করেছে নিহতের পরিবার।
উল্লেখ্য গত ২১ মার্চ কথা কাটাকাটির এক পর্যায়ে রান্না ঘরে গিয়ে নূরজাহানের গায়ে গরম পানি ছুড়ে মারেন স্বামী। প্রথম স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে। ছয় দিন মৃত্যুযন্ত্রণায় ভোগার পর রোববার সকালে মারা যান তিনি।