News71.com
 Bangladesh
 05 Feb 17, 01:49 PM
 267           
 0
 05 Feb 17, 01:49 PM

নোয়াখালীর সেনবাগ থানার নতুন ভবনের উদ্বোধন করলেন পুলিশের আইজিপি শহীদুল হক ।।

নোয়াখালীর সেনবাগ থানার নতুন ভবনের উদ্বোধন করলেন পুলিশের আইজিপি শহীদুল হক ।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগ থানার নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম। আজ রোববার সকাল সাড়ে ৯টার সময় ফিতা কেটে ও ফলক উম্মোচন করে আনুষ্ঠানিক ভাবে ভবনটির শুভ উদ্বোধন করেন আইজিপি। এর আগে সকালে তিনি সেনবাগে এসে পৌছলে নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি মোরশেদ আলম তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন-নোয়াখালীর পুলিশ সুপার মোঃ ইলিয়াস শরিফ, এএসপি সার্কেল (বেগমগঞ্জ) মোঃ শাহাজাহান সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন,জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম,সেনবাগ থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী, সেনবাগ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ মঞ্জুর মোরশেদ আলম প্রমুখ ।

উল্লেখ্যঃ ২০১৩-১৪ অর্থ বছরে সারাদেশে ১০১ থানা ভবন নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়। এতে সেনবাগে ৬ কোটি,২৮লাখ,৮৮হাজার টাকা ব্যায়ে সেনবাগ থানার চারতলা বিশিষ্ঠ্য আধুনিক থানা ভবনটি নির্মিত হয়। যা আজ রোববার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন