News71.com
 Bangladesh
 05 Feb 17, 02:26 PM
 264           
 0
 05 Feb 17, 02:26 PM

মানিকগঞ্জ সিংগাইরে কৃষককে শ্বাসরোধ করে হত্যা ।।

মানিকগঞ্জ সিংগাইরে কৃষককে শ্বাসরোধ করে হত্যা ।।

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্ল্যা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে দুর্বৃত্তরা এক কৃষককে শ্বাসরোধে হত্যা করেছে। মৃত সেই কৃষকের নাম আব্বাস উদ্দিন (৫২)। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মেদুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্বাস উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিংগাইর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আব্বাস উদ্দিন প্রতিদিনের মতো গতদিন শনিবার রাতে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। আজ রবিবার ভোরে ঘর থেকে বের হয়ে পরিবারের সদস্যরা আব্বাস উদ্দিনের মরদেহ দেখতে পায়। এরপর তারা থানায় খবর দেন।

পুলিশ আব্বাসের মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর তার মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। " এ সময় ওসি আরও জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রাতের কোন এক সময় আব্বাস উদ্দিনকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন