News71.com
 Bangladesh
 05 Feb 17, 03:22 PM
 286           
 0
 05 Feb 17, 03:22 PM

ধর্মপাশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ ৩ মাস ধরে শূন্য

ধর্মপাশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ ৩ মাস ধরে শূন্য

সাইফ উল্লাহ, প্রতিনিধি, (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদটি গত তিন মাসেরও বেশি সময় ধরে শূন্য রয়েছে। এতে করে বিভিন্ন কাজে আসা মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক গত বছরের ১৭ অক্টোবর বদলি হন। এতে করে পদটি শূন্য হয়। এ অবস্থায় পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিছুদিন এই পদের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। ওই বছরের ১৭ নভেম্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে এ পদের দায়িত্ব পালন করে আসছেন।ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর বলেন, আমাকে এই দুটি পদের দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। ফলে দাপ্তরিক সব কাজ যথাসময়ে করা সম্ভব হচ্ছে না।জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এ সমস্যা সমাধানের জন্য আমি সবরকম চেষ্টা চালিয়ে আসছি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন